টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে স্বাস্থ্য বিধি মেনে ৭৫০ জন অসহায় ও দুস্থ্যদের মাঝে জি আর এর নগদ ৫০০ টাকা করে বিতরন করা হয়েছে। সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপি আনাইতারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম ইউনিয়ন এর নয়টি ওয়ার্ড এর অসহায় এই মানুষদের হাতে নগদ এই অর্থ তোলে দেন। নগদ এই অর্থ বিতরন এর সময় আরও উপস্থিত ছিলেন আনাইতারা ইউ পি সদস্য মোঃ মোশারফ হোসেন,ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, ইউ পি সদস্য মোঃ মোফাজ্জল হক,মহিলা সদস্য আমেনা বেগম,আনাইতারা ইউপি সচিব মোঃ বজলুর রশিদ,ট্যাগ অফিসার মোঃ রেজাউল করিম,যুবলীগ নেতা মোঃ সুমন খান,১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল বারেক ,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শওকত খান,আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোঃ রায়হান ইসলাম রাহিম,সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
নগদ এই অর্থ বিতরনের সময় আনাইতারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বর্তমান করোনা কালীন মহামারীর কথা উল্লেখ করে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। প্রয়োজন ছারা ঘর থেকে বাহিরে বের না হওয়া জন্য সবাইকে অনুরোধ জানান।চেয়ারম্যান আরও বলেন মাননীয় প্রধানমুন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা সর্বসময় জনগনের কথা ভাবেন। আজকের এই অর্থ আমি আপনাদের হাতে তোলে দিচ্ছি এটা মাননীয় প্রধান মুন্ত্রীর উপহার। আপনারা মাননীয় প্রধান মুন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মির্জাপুর এর মাননীয় এম পি মহোদয় আলহাজ্ব একাব্বর হোসেন এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাঁদের দীর্ঘজীবি করেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। অর্থ বিতরন শুরুর আগে সকলের মাঝে মাস্ক বিতরন করা হয়।